হোম » জাতীয় » দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়র অপসারণ, প্রশাসক নিয়োগ

দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়র অপসারণ, প্রশাসক নিয়োগ

আওয়াজ অনলাইনঃ  ঢাকাসহ দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করে তাদের জায়গায় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-২৫ (ক) এর উপধারা (১) প্রয়োগ করে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ১২ কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব শের আলী এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক মাহমুদুল হাসান।

এছাড়া, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের জন্যও নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগপ্রাপ্তরা হলেন সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনার এবং স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা।

এদিকে, একই প্রজ্ঞাপনে দেশের ৬০ জেলা পরিষদের চেয়ারম্যান, ৪৯৫টি উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ৩২৩টি পৌরসভার মেয়রকেও অপসারণ করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!