
এবার জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) শীর্ষ পদে পরিবর্তন আনা হয়েছে। সেনাবাহিনীর মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) মহাপরিচালক হিসেবে নিয়োগ করা হয়েছে।
আজ মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়।
এক বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কমান্ড্যান্ট এবং মেজর জেনারেল খন্দকার মো. শাহিদুল এমরানকে বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) কমান্ড্যান্ট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
এর আগে গতকাল প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয় মেজর জেনারেল মো. ফয়জুর রহমানকে।
-আওয়াজ অনলাইন-

আরও পড়ুন
মাস্টার্স পাস করেও কর্মহীন ৯ লাখ তরুণ: দিশেহারা উচ্চশিক্ষিত বেকার সমাজ
জুলাই থেকে বকেয়াসহ নিয়মিত বেতন স্বাভাবিক হচ্ছে: শিক্ষামন্ত্রী
‘বাংলার জয়যাত্রা’ ১১৫ দিন পর হরমুজ পার হলো