
আওয়াজ অনলাইন : ফরিদপুরের ভাঙ্গা জংশন থেকে যশোরের রূপদিয়ার উদ্দেশে ছেড়ে গেছে একটি পরীক্ষামূলক ট্রেন।
শনিবার সকাল ৮.৪১ মিনিটে ভাঙ্গা জংশন থেকে ট্রেনটি ছেড়ে যায়। ট্রেনটির চালক হিসেবে রয়েছেন মো. সাখাওয়াত হোসেন।
পরীক্ষামূলক ট্রেন যাত্রায় উপস্থিত হয়ে পর্যবেক্ষণ করছেন রেল প্রকল্পে চায়না ইঞ্জিনিয়ার, সেনাবাহিনী ও রেল প্রকল্পে ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ বিষয়ে ভাঙ্গার রেলস্টেশন মাস্টার মো. জিল্লুর রহমান জানান, শনিবার সকাল ৮.৪১ মিনিটে উচ্চ গতিসম্পন্ন এই ট্রায়াল ট্রেনটি যশোরের রূপদিয়ার উদ্দেশে ছেড়ে যায়। ওই ট্রেনটি ১২০ কিলোমিটার গতিতে যশোর পৌঁছাতে সময় লাগবে মাত্র এক ঘণ্টা। পরদিন ৩১ মার্চ সকালে আবার রূপদিয়া রেল স্টেশনের উদ্দেশে ছেড়ে যাবে ট্রেনটি। আবার যশোর থেকে ভাঙ্গার উদ্দেশে ছেড়ে আসবে। এভাবে কয়েকবার পরীক্ষামূলক ট্রেন চলাচল করবে।
ভাঙ্গা উপজেলার বামনকান্দা রেলওয়ে সেফটি ইনচার্জ শেখ নাছিম জানান, ভাঙ্গা থেকে ফরিদপুর রাজবাড়ী হয়ে যশোর পৌঁছাতে সময় লাগতো যেখানে ৪/৫ ঘণ্টা। সেখানে আজ নতুন রেললাইন দিয়ে ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে মাত্র এক ঘণ্টা। আজ শনিবার সকাল যশোরের রূপদিয়ে উদ্দেশ্যে ৫টি মালবাহী বগি নিয়ে ট্রেন ছেড়ে গেল। এবার যশোর থেকে ভাঙ্গা ফিরে আসবে। আজ বেলা ১২টার দিকে ৫টি মালবাহী ও আরও ৫টি যাত্রীবাহী ট্রেন যশোর রূপদিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
এদিকে, নতুন রেললাইন চালু হওয়ার সংবাদে রেললাইনের আশপাশের মানুষের মধ্যে চলছে উৎসবের আমেজ।

আরও পড়ুন
তোফায়েল আহমেদ আর নেই
জনগণকে আইনি সুরক্ষা দেওয়া পুলিশের প্রধান দায়িত্ব : আইজিপি আলী হোসেন ফকির
আগামী দুই বছরের মধ্যেই বিমানবন্দরটি চালু করার পরিকল্পনা রয়েছে