
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: সময়ের আবর্তন অনলাইনের লালমনিরহাট জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মুনকে হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটির ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
গত শনিবার লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির হাতীবান্ধার অস্থায়ী কার্যালয় রিপোর্টার্স ইউনিটিকে গতিশীল করার লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সর্বসম্মতিক্রমে আনোয়ার শাহাদাত রিপন পাটোয়ারী কে সভাপতি ও জান্নাতুল নাঈম কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাফিউল ইসলাম প্রধান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিউজ বিজয়ের প্রকাশক ও সম্পাদক ফারুক হোসেন নিশাত, লালমনিহাট মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাজুসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা