হোম » গণমাধ্যম » সদর আসনের এমপি প্রার্থী আবুল কালাম আজাদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

সদর আসনের এমপি প্রার্থী আবুল কালাম আজাদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

রবিউল হাসান লায়ন : জামালপুর সদর আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো: আবুল কালাম আজাদের সাথে জেলায় কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ এর সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।
এসময় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা,  জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি  এমএ  জলিল প্রমুখ। এসময় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও জামালপুর প্রেসক্লাবের সকল সদস্য সহ জেলায় কর্মরত সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, নির্বাচনে জয়ী হলে সবার আগে স্মার্ট জামালপুর, সম্বৃদ্ধ জামালপুর গঠন করা হবে। ঘরে ঘরে যুব সমাজের কর্মসংস্থান তৈরি করা। কাঁচা রাস্তা পাকাকরণ ও বড় করা হবে। নারীদের ক্ষমতায়ণ ও শিক্ষা স্বাস্থ্যে অবহেলিতদের এগিয়ে নিতে কাজ করবেন তিনি।
তিনি আরও বলেন, যমুনার নদীর নিচ দিয়ে টানেল তৈরি করা ও একটি বিমানবন্দর নির্মাণ করার জন্য সবাইকে নিয়ে নিরলসভাবে কাজ করবো। এছাড়াও রেডিও ও বেতারকেন্দ্র স্থাপন। যমুনার নদীর উপর দিয়ে একটি রেল সেতু সহ সকল উন্নয়নে এগিয়ে যাবে জামালপুর সদর উপজেলা সহ জামালপুর জেলা। এসময় তিনি  সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!