
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে বগুড়ার নন্দীগ্রামে পৌরসভার আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মাদক, জুয়া, চুরি ও বাল্য বিবাহ প্রতিরোধসহ নানা অপরাধমূলক কর্মকান্ড রোধকল্পে পৌরসভা হলরুমে এ সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে পৌরসভার আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মো. আনিছুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসাইন।
এ সময় আরো বক্তব্য রাখেন, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজুর রহমান (ফিরোজ), পৌর নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা শফিউল আলম (ছবি), মুক্তিযোদ্ধা পরশউল্লাহ মন্ডল ।
ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম অপু, আকরাম হোসাইন, জুলফিকার আলী, মহিলা কাউন্সিলর ববিতা বেগম, নুরুন্নাহার মিমি। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ, সামাদ, শাহজাহান আলী, জিয়াউর রহমান, মাহবুবুর রহমান, মোঃ সাকিব হোসেন ও বিভিন্ন মসজিদের ইমাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২