
চন্দনাইশ প্রতিনিধি : চন্দনাইশের প্রবীন সাংবাদিক দৈনিক কালবেলার চন্দনাইশ প্রতিনিধি এমএ রাজ্জাক রাজ (৬৮) বার্ধক্যজনিত কারণে গত শনিবার রাত দেড়টার সময় দোহাজারী পৌরসভাস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে….রাজেউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
গতকাল রবিবার বেলা ১১ টায় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যতে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, উপজেলা আ’লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এম বাবর আলী ইনু,দোহাজারী পৌরসভার মেয়র মো. লোকমান হাকিম, চন্দনাইশ প্রেসক্লাব সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদ, দোহাজারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, দোহাজারী আ’লীগের সভাপতি আবদুল শুক্কুর, সাধারণ সম্পাদক বশির উদ্দীন মুরাদ প্রমুখ গভীর শোক প্রকাশ করেন।
উল্লেখ্য সাংবাদিক এমএ রাজ্জাক রাজ দৈনিক প্রথম আলো, দৈনিক পূর্বকোণ, দৈনিক পূর্বদেশ, দৈনিক পূর্বতারা ও সর্বশেষ দৈনিক কালবেলায় চন্দনাইশ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২