হোম » সারাদেশ » সোনাইমুড়ীতে দালালদের তালিকা আছে, ব্যবস্থা নেই 

সোনাইমুড়ীতে দালালদের তালিকা আছে, ব্যবস্থা নেই 

মোহাম্মদ হানিফ, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার দালালদের তালিকা আছে। ব্যবস্থা নেওয়ার কোন উদ্যোগ নেই। ফলে জনসাধারণ চরমভাবে হয়রানি ও প্রতারণার শিকার হচ্ছে। নোয়াখালী জেলা ডিএসবি’র কাছে ৩০ দালালের তালিকা পাঠালেও কোন সুফল পাওয়া যাচ্ছে না।
সোনাইমুড়ীর ডিএসবি (ডিস্ট্রিক স্পেশাল ব্রাঞ্চ) এ.এস.আই কামরুল ইসলাম জানান, বিগত ৬ মাস পূর্বে নোয়াখালী জেলা ডিএসবি কার্যালয় থেকে লিখিত ভাবে সোনাইমুড়ী থানার দালালদের তালিকা চাওয়া হয়। যাচাই বাছাই করে ৩০ জন দালালের তালিকা প্রেরণ করা হয়েছে।
জানা যায়, ভুঁইফোড় অখ্যাত পত্রিকার পরিচয়পত্র সংগ্রহ করে এইসব দালালরা সঙ্ঘবদ্ধ হয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত থানার সামনের চা দোকানে বসে থাকে। কোন সেবাপ্রার্থী থানায় এলে তাদের ফাঁদে ফেলে। সেবাপ্রার্থী থেকে এ থানায় দালালের সংখ্যাই বেশি।
নোয়াখালী জেলা ডিএসবির ডিআই ওয়ান জিয়া মো: মোস্তাফিজুর রহমান বলেন, ডিএসবির কাজ গোপনীয়তা। তবে আপনারা (সাংবাদিকরা) আমাকে দালালদের তথ্য দিন।
এ বিষয়ে সোনাইমুড়ী থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরীর বলেন, ইতিপূর্বে থানায় দালালদের উৎপাত বেশি ছিলো। বর্তমানে দালালদের আনাগোনা কমেছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!