
গাইবান্ধা প্রতিনিধি: প্রেসক্লাব গাইবান্ধার সাধারণ সম্পাদক জাভেদ হোসেনের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় দায়ের করা মিথ্যা অভিযোগের ঘটনায় নিন্দা প্রস্তাব করেছে প্রেসক্লাব গাইবান্ধা।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাব গাইবান্ধার নিজস্ব কার্যালয়ে জরুরী সভায় সকল সাংবাদিকদের উপস্থিতিতে এ প্রস্তাব করা হয়।
প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি খালেদ হোসেনের সভাপতিত্বে এই জরুরি সভায় সময়টিভির গাইবান্ধা প্রতিনিধি বিপ্লব ইসলামের সাথে অবৈধ সম্পর্ক স্থাপনকারী ও দৈত ভোটারে অভিযুক্ত এবং গাইবান্ধা গোবিন্দা (পলাশ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আয়শা সিদ্দিকা প্রেসক্লাব গাইবান্ধা সাধারণ সম্পাদক জাভেদ হোসেনের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় দায়ের করা মিথ্যা অভিযোগের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।
উল্লেখ্য: আয়শা সিদ্দিকা গত ২ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখে তার স্বামীর পরিবারের ৩ লক্ষ টাকা, ২ ভরি সোনা গহনাসহ সময় টিভির বিপ্লব ইসলামের সাথে পালিয়ে যায়। এ নিয়ে গত ২ সেপ্টেম্বর রাতে আয়শা সিদ্দিকার স্বামী শামীম মিয়া গাইবান্ধা সদর থানায় তাদের দুজনকে অভিযুক্ত করে একটি এজাহার দায়ের করেন। বিষয়টি নিয়ে ঢাকাটাইমসের গাইবান্ধা প্রতিনিধি ও প্রেসক্লাব গাইবান্ধার সাধারণ সম্পাদক জাভেদ হোসেন তার ফেসবুক থেকে সংবাদ প্রকাশ করে এবং পরবর্তীতে ফেসবুকে শেয়ার দেয়। এতেই আয়শা সিদ্দিকা ক্ষিপ্ত হয়ে জাভেদ হোসেনের বিরুদ্ধে মিথ্যা-বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়রানির জন্য গাইবান্ধা সদর থানায় সুকৌশলে একটি অভিযোগ দায়ের করেন। যা মানহানিকর ও আপত্তিকর।
তবে এসব অভিযোগের বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও কোন বক্তব্য পাওয়া যায়নি আয়েশা সিদ্দিকা ও বিপ্লব ইসলামের।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান