
আওয়াজ অনলাইন: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার গাজীপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র উদ্বোধন করবেন তিনি।
সকাল ১১টায় হেলিকপ্টারে করে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) সদর দপ্তরে পৌঁছানোর কথা রয়েছে তার।
ব্রির প্রকাশনা ও জনসংযোগ বিভাগের প্রধান রাসেল রানা জানান, ইনস্টিটিউটের গৌরব ও সাফল্যের ৫০ বছর পূর্তি উদযাপন এবং বঙ্গবন্ধু পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।
এ উপলক্ষে গীতি আলেখ্য, তথ্যচিত্র প্রদর্শন, ধান গবেষণা ইনস্টিটিউট ও কৃষি গবেষণা কাউন্সিলের পাঁচটি প্রকাশনার মোড়ক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মাননা স্মারক প্রদান করা হবে।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা