
আওয়াজ অনলাইন: প্রখ্যাত গীতিকার সৈয়দ আশেক মাহমুদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শনিবার (২১ জানুয়ারি) ভোরে তিনি মারা গেছেন বলে জানা গেছে।

সৈয়দ আশেক মাহমুদের মৃত্যুর খবর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন গীতিকবি সংঘের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘স্তব্ধ এবং শোকাহত হয়ে আছি খবরটি শোনার পর। তিনি গীতিকবি সংঘের সম্মানিত উপদেষ্টা, আমাদের সংগঠনের অন্যতম বটবৃক্ষ হয়ে ছিলেন। গীতিকবি সংঘের পক্ষ থেকে আমরা তার মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’
জানা গেছে, আজ (২১ জানুয়ারি) আসর নামাজের পর রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে সৈয়দ আশেক মাহমুদের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হবে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২