
আওয়াজ অনলাইন: আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রমে ৫ দিনই হবে শ্রেণিকক্ষে পাঠদান, প্রধানমন্ত্রি কর্তৃক অনুমোদিত এটি চূড়ান্ত সিদ্ধান্ত।
শিক্ষামন্ত্রি ড. দীপু মনি এসময় বলেন, “প্রথমে বিদ্যুৎ সংকটের জন্য পাঁচদিন পাঠদান করার সিদ্ধান্ত হয়। তখন বিদ্যুৎতের জন্য পাঁচদিন কার্যক্রম চলে কিন্তু এখন থেকে পাঁচদিনই হবে শিক্ষা কার্যক্রম আর দুইদিন শিক্ষকদের বন্ধ।”
তিনি বলেন, “কারিগরি বিভাগে গত ৪ বছরে সমস্ত শিক্ষক নিয়োগ হয়েছে। কিছু কিছু পদ সবসময় শূন্য হয়, তা আবার পূরণ হয়। এখন কারিগরি বিভাগে শিক্ষক সংকট নেই।”
এসময় শিক্ষামন্ত্রি আরো বলেন, শিক্ষার্থী ও শিক্ষকদের মান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।
শীঘ্রই আমরা এর উন্নয়ন করে যাবো।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক