হোম » সাহিত্য » জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান পরিবহন মালিক সমিতির নতুন কমিটির দায়িত্বভার গ্রহন

জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান পরিবহন মালিক সমিতির নতুন কমিটির দায়িত্বভার গ্রহন

মোঃ ইসলাম,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান পরিবহন মালিক সমিতির নতুন কমিটির দায়িত্বভার গ্রহন অনুষ্ঠিত হয়। রোববার রাতে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ দায়িত্বভার গ্রহন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের আয়োজনে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে ত্রি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় নব-নির্বাচিত কমিটির সদস্যদের তালিকা প্রকাশ করে দায়িত্বভার অর্পন করা হয়। মো: রমজান আলী নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও আলহাজ্ব মো: রমজান আলী এবং হায়দার আলী বাবলু সদস্য হিসেবে নব-নির্বাচিত কমিটির সদস্যদের ফুলের তোরা দিয়ে বরণ করে দায়িত্বভার অর্পন করেন। কমিটির সদস্যরা হলেন সভাপতি হাবিবুল ইসলাম বাবলু, সহ সভাপতি আলহাজ্ব মো: আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: বাবলুর রহমান, যুগ্ম সম্পাদক সুদাম সরকার, সাংগঠনিক সম্পাদক মো: লুৎফর রহমান, অর্থ সম্পাদক মো: ইয়াকুব আলী, দপ্তর সম্পাদক মো: সোহেল রানা, সড়ক সম্পাদক ইলিয়াস আলী ও কার্যনির্বাহী সদস্য শেখ জাহাঙ্গীর আলম (খোকন)। বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত এ কমিটি ২০২২-২০২৪ পর্যন্ত ৩ বছরের জন্য দায়িত্ব পালন করবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!