হোম » সাহিত্য » নীরব কান্নার রাত

নীরব কান্নার রাত

কাজু মফিজঃ কথা বলতে গেলেই বলে, আমাকে নাকি দাড়ি-কমাহীন ভাবে ভালোবাসে সে, এই বাস্তব কথাগুলো সাবলীল ভাবে বলছিল আমার সাথে, কথা গুলো এতই বাস্তবমুখী মনে হয়েছে যে তাহার এই অনুভূতিগুলো সবাইকে জানানো দরকার, তাই  যে ভাবে তার অনুভূতিগুলো বলছিল ঠিক সে ভাবেই সেই ভাষায় তুলেধরার  চেস্টা করছি।

যাহোক আমার মন খারাপ হলেই আমি ঘুমানোর চেস্টা করি, ঘুমালে মানুষ মৃত্যুর কাছাকাছি চলে যায়, তাই হয়তো আমার অস্থিরতা কিছুটা হলেও কমে। কারন ,তখন আর পৃথিবীর কোন অনুভূতি আমাকে স্পর্শ করে না।

কিন্তু,আজ এতটাই মন খারাপ লাগছে,যে ঘুম ভেঙ্গে গেছে,প্রচন্ড মাথাব্যাথা আর কোমর ব্যাথা হচ্ছে, শোয়া থেকে উঠে বসে আছি। কিন্তু আমার পাশে শোয়া লোকটি নির্বিকার ভাবে নাক ডেকে ঘুমাচ্ছে। অথচ তুমি আমার যে পছন্দের জায়গাতে আদর করতে পছন্দ করো, আমি যখনই তোমার কাছে আসি, তোমার পছন্দের জায়গা বা সবকিছু যেন খুব সহজেই পেতে পারো সে ভাবেই আমি তোমার কাছে আসি।

কিছু দিন আগে কয়েকদিন ঢাকার বাহিরে ছিল সে, তাই স্বাভাবিকভাবেই মনে একটা চাপা উত্তেজনা কাজ করছিল যে,আজ হয়তো আমাকে ও আদর করবে। বাসায় ঢুকতেই দেখি ও খাটের উপর বসে মোবাইল দেখছে,আমাকে দেখে মুচকি হাসলো, আমার অবশ্য ভীষণ মন খারাপ লাগছিল, তাই আমি ছোট্ট করেই হাসলাম। তারপর আমি সেই ব্লাউজ টাই পরেছি আজ, গাঢ় সবুজ সিল্কের শাড়ি সাথে মেরুন ব্লাউজ, কি অদ্ভূত সুন্দর লাগছে যেন আমায়।

শাড়ির আঁচল শরায়ে শাড়ি খুলে আয়নায় তাকিয়ে দেখছি নিজেকে,,গোলাপের মত ফর্সা গায়ে মেরুন ব্লাউজ টা কি অদ্ভূত সুন্দর লাগছে। কিন্তু ওর আমার দিকে তাকানোর সময় কই,সে তার মোবাইল নিয়ে ব্যস্ত। আমাকে জরিয়ে ধরে একটু আদর ও তো করলো না,,, বিছানায় শুয়েই নাক ডাকতে শুরু করলো।

তুমি বলেছিলে সব উজার করে ওকে আদর করতে,কই,, আমার তো আর ওকে আদর করা হলো না ,, ,,, অপূর্ণ আমি আমার একাকীত্ব নিয়ে বিছানায় এপাশ ওপাশ করছি।।

আরো একটি নির্ঘুম, নীরব কান্নার রাত ,,,আমার জীবনের বেশিরভাগ রাত ই কেটে গেছে এমনই চাপা অভিমান নিয়ে, চোখের জলে বালিশ ভিজেছে।তারপরও বড়াই করে বলে ,আমাকে নাকি দাড়ি-কমাহীন ভাবে ভালোবাসে সে। আমার আর আদর নেয়া হলো না, আমি যাকে ভালোবাসি তার কাছে আমি যেতে পারি না,আর যে আমাকে ভালোবাসে সে আমার মনের চাওয়াটুকুই বোঝে না।

জানি না, স্রষ্টার কাছে তুমি কি জবাব দিবে? আমার চোখের জলের ঋণ শোধ করে তারপর যেতে হবে তোমায়।

পাঠক আমাদের চলার পথে আমরা যেন উল্লেখিত ব্যাপারটি মাথায় রেখে চলতে পারি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!