হোম » সাহিত্য » হাদির নামে শপথ

হাদির নামে শপথ

সব হাদিরা একসাথে ওঠ,
ঘুম ভেঙে আজ চোখ মেলি।
ভয়কে ছুড়ে ফেলি দূরে,
সত্যের পথে পা ফেলি।
খুনি সন্ত্রাস চাঁদাবাজ,
অন্যায় করে যত ক্ষয়।
মানুষ জাগলে একদিন,
অবশ্যই ন্যায় হবে জয়।
হাদি হত্যার বিচার হবে,
এই মাটিতেই আজ নয় কাল।
দেশের সব মানুষ তখন,
পাবে শান্তির নতুন পাল।
হাদি হত্যার বিচার চাই,
অতি শীঘ্রই হোক ঘোষণা।
হাদি মানে বাংলাদেশ,
হাদি আমার ভাই—আমার প্রেরণা।

জে জে জাহিদ হাসান
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!