হোম » সাহিত্য » মুখোশের আড়ালে আমি | কবি: শাহজাহান সিরাজ সবুজ |

মুখোশের আড়ালে আমি | কবি: শাহজাহান সিরাজ সবুজ |

ছবি: সংগৃহিত

**মুখোশের আড়ালে আমি**
**কবি: শাহজাহান সিরাজ সবুজ**

ঘরে বাইরে অভিনয়ের মঞ্চ,
হাসির মুখোশে ভরা অচেনা সংজ্ঞ।
হৃদয় কাঁদে, চোখে জল জমে,
লোকলজ্জার ভয়েই শব্দ রুদ্ধ থমে।

মুখোশের আড়ালে কত যে রূপ,
কেউ জানে না তার গভীর অনুপম সূর্যরূপ।
খোলসের ভিতরে বন্দী এক প্রাণ,
আলো ছুঁতে চায়, তবু আঁধারই দান।

অভিনয় নয়, চাই বাস্তবের ছোঁয়া,
ক্লান্ত প্রাণ খোঁজে মুক্তির হাওয়া।
যে আমি সত্যি, তাকে চাই বাঁচাতে,
অসত্যের দেয়াল ভেঙে দুঃখ মুছাতে।

সমাজ যদি হাসে, তবু করবো প্রকাশ,
আমার স্বরূপই হোক শেষ অবকাশ।
মিথ্যার অভিনয় আর নয় আর নয়—
সত্যর রঙেই ফুটুক জীবনময়।

মনের জানালায় আলো জ্বালাব,
অন্ধকার ভেদ করে পথ খুঁজে নেব।
নিজেকে খুঁজে পাব অবশেষে,
মুক্ত আকাশ ডাক দেবে স্বদেশে।

বন্ধন ভাঙার আহ্বান আসুক,
প্রতিটি প্রাণে সত্য বাসুক।
ভয়ের শিকল হোক চূর্ণবিচূর্ণ,
স্বাধীন সত্তা হোক জয়গান পূর্ণ।

সত্যের পথে চলার শপথ,
ভালোবাসায় মুছুক সব ক্ষত।
মুখোশহীন জীবনের গান,
চিরদিন গেয়ে যাক মানব প্রাণ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!