হোম » সাহিত্য » জীবন

জীবন

বোঝার আগেই বাল্যকাল শেষ

অদ্ভুত সব চিন্তায় কৈশোর কালে কাটে নাকো রেশ,

কৈশোর পেরিয়ে যেই যৌবনে পা

সুখ হারিয়ে শুধু কেবল বুক ভর্তি ঘাঁ।

ঘাঁ বুকে ছুটে চলার নামটা সংসার

মরার আগেই মৃত্যু যেনো ছুঁয়ে যায় বারবার,

আগুন বুকে অজানায় যেমনে হারায় ফানুস

দম ফুরিয়ে একদিন ঠিক সেভাবে হারায় মানুষ।

এইতো জীবন এইতো মরণ তবুও কত পরিকল্পনা

শুরু আগেই শেষ, মাঝ সময়ে কিছুটা পোহাতে হয় যন্ত্রণা,

মন ভর্তি কথা তবুও শূন্য থাকে খাতা

শুরু আগেই শেষ জীবন গল্পের পাতা।

#জে জে জাহিদ হাসান

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!