হোম » সাহিত্য » রক্তে রঞ্জিত একুশ 

রক্তে রঞ্জিত একুশ 

একুশ মানে রক্তে ভেজা বাংলা মায়ের বুক

একুশ মানে রফিক,শফিক,জব্বার, বরকতের হাসিমুখ,

একুশ মানে বাংলা ভাষা বাংলার নতুন সূর্য

একুশ মান রাষ্ট্র ভাষা বাংলা চাই স্লোগানের মাধুর্য।

একুশ মানে হিংস্র থাবায় মায়ের বুক খালি

একুশ মানে রক্ষা কবজ মায়ের মুখের বুলি,

একুশ মানে রক্তে রঞ্জিত বাংলার কূল কিনার

একুশ মানে রক্তে গড়া ভাষা আন্দোলনের মিনার।

একুশ মানে বীর ছেলেদের হাসিমাখা মুখ

একুশ মানে রক্তে রঞ্জিত বাংলা মায়ের বুক,

একুশ মানে জয় বাংলার স্বাধীন স্লোগান

একুশ মানে ভাইয়ের রক্তে কেনা মায়ের সন্মান।

জে জে জাহিদ হাসান

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!