
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ প্রতিনিধিঃ মনোনয়ন দাখিলের শেষ দিনে কিশোরগঞ্জ -৬ আসনে স্বতন্ত্র প্রার্থীসহ ৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। এদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বীর মুক্তি যোদ্ধা মোঃ শাহাবুদ্দিন, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নুরুল কাদের সোহেল এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত প্রার্থী মোঃ আয়ুব হোসেন।
আজ বৃহস্পতিবার বিকাল ৪ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রলয় কুমার সাহার নিকট তারা মনোনয়ন পত্র দাখিল করেছেন। এ সময় দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন ।
তবে এর আগে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী টানা ৩ বারের সাংসদ নাজমুল হাসান পাপন, বাংলাদেশ সুপ্রীম পার্টির মনোনীত প্রার্থী হেলাল উদ্দিন বাচ্চু, বাংলাদেশ ইসলামি ফ্রণ্টের মনোনীত প্রার্থী হাজি রুবেল হোসেন মনোনয়ন দাখিল করেছেন। এ নিয়ে মোট ৬জন প্রার্থী এ আসন থেকে মনোনয়ন পত্র দাখিল করেছেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২