
রবিউল হাসান লায়ন : পহেলা ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে জামালপুর শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেছে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১,। দিবসটি উপলক্ষে শুক্রবার সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১, এর জেলা শাখা এই কর্মসূচি পালন করে।
এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

পরে বক্তব্য রাখেন, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১, জেলা শাখার নির্বাহী সদস্য আব্দুল আউয়ালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১, জেলা শাখার সাধারণ সম্পাদক লুৎফর রহমান, কোষাধ্যক্ষ বজলুর রহমান ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আহবায়ক মুক্তা আহমেদ।
এ সময় বক্তারা পহেলা ডিসেম্বরকে জাতীয় মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবি জানান।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২