হোম » প্রধান সংবাদ » নৌকার প্রার্থীকে স্বাগত জানিয়ে আলফাডাঙ্গা পৌর মেয়রের নেতৃত্বে আনন্দ মিছিল

নৌকার প্রার্থীকে স্বাগত জানিয়ে আলফাডাঙ্গা পৌর মেয়রের নেতৃত্বে আনন্দ মিছিল

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে নৌকার প্রার্থী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমানকে স্বাগত জানিয়ে আলফাডাঙ্গায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। 
রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় আলফাডাঙ্গা পৌরসভার মেয়র মো. আলী আকসাদ ঝন্টু’র নেতৃত্বে এ আনন্দ মিছিল বের হয়। আলফাডাঙ্গা পৌরসভার অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে পৌর বাজারের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে চৌরাস্তায় এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় আলফাডাঙ্গা পৌরসভার মেয়র মো. আলী আকসাদ ঝন্টু বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজকের বাংলাদেশ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃত। শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে আজ দেশের সবখানে উন্নয়নের সুফল পাচ্ছে মানুষ। এই ধারাবাহিকতা ধরে রাখতে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার মনোনীত প্রার্থী আব্দুর রহমানকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।’
এসময় অন্যদের মধ্যে পৌর প্যানেল মেয়র ইউসুফ হোসেন, আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌকির আহমেদ ডালিম, গোপালপুর ইউপির সাবেক চেয়ারম্যান ইনামুল হাসান, উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী কাওছার হোসেন টিটো, পৌর ছাত্রলীগের সভাপতি রায়হান আজিজসহ পৌর কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
সবশেষ আলফাডাঙ্গা পৌরসভার মেয়র মো. আলী আকসাদ ঝন্টু’র পক্ষ থেকে উপস্থিত নেতা-কর্মী, বাজারের ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!