
মোস্তাফিজুর রহমান ,নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান বাবু আর নেই।
সোমবার দুপুর ১২ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।সোমবার রাত ৮টায় হাফিজুর রহমান বাবুর জানাযা নামাজ শেষে ব্রহ্মপুর গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হবে।তিনি এক স্ত্রীসহ অনেক আত্মীয়স্বজন ও বহ গুনগাহী রেখে গেছেন। সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান বাবুর মৃত্যুতে শোক জানিয়েছেন তার চাচাতো বোন নাটোর ও নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য রতœা আহমেদ ও নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুর শুকুর গভীর শোক জানিয়েছেন।
হাফিজুর রহমান বাবু সোনালী ব্যাংকের নাটোর জেলার সিবিএ সাবেক সভাপতি ছিলেন।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী