
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে পরিত্যক্ত জমিতে পাওয়া গেলো ৩টি মেছো বাঘের ছানা। তবে বন বিভাগ বলছেন ছানাগুলো মেছোবাঘ নয়, মেছো বিড়াল। বিড়াল ছানা ভেবে দক্ষিণ জালিয়া পাড়ার বাসিন্দা মামুনুল হক উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায়।
১১ নভেম্বর (শনিবার) রাতে প্রবাসী মোঃ ইসমাইল এর পরিত্যক্ত জমি থেকে এ ছানাগুলো উদ্ধার করা হয়।
মামুনুল হক জনান, শ্রমিক নিয়ে আমাদের জমিতে ঝোপঝাড় পরিস্কার করছিলাম, এসময় ছানা ৩টি দেখতে পেয়ে তা বাড়িতে নিয়ে আসি। পরে বন বিভাগকে খবর দিয়ে ছানাগুলো তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এবিষয়ে টেকনাফ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, ছানাগুলো দেখতে মেছোবাঘের মতো হলেও এগুলো কোনো মেছোবাঘ নয়,এসব মেছো বিড়ালের ছানা। শনিবার রাতেই ছানাগুলো উদ্ধার করে নিরাপদে রাখা হয়েছে । পরবর্তীতে উর্ধতন কর্তপক্ষের সাথে আলাপ করে ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন এই বন কর্মকর্তা৷

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার