
খুলনা প্রতিনিধি: খুলনার রূপসা উপজেলার আলাইপুর এলাকায় ভিসন এশিয়া জুটমিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (২১ অক্টোবর) দুপুরে দিকে পূর্ব-উত্তর কোণা থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় এক ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে কাজ চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক হবে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে পূর্ব-উত্তর কোণায় বৈদ্যুতিক খুঁটি থেকে পাট প্রক্রিয়া করার প্রথম শেড যা গোডাউন হিসেবে ব্যবহারিত হতো সেখানে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং পরে আশপাশের লোকজন সহ আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
খুলনা ফায়ার সার্ভিসের সহাকরী পরিচালক মো. ফারুক শিকদার বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে খুলনা সদর, রূপসা ও তেরখাদার ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে।’

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
রাষ্ট্রপতির পদত্যাগ, জল্পনার অবসান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত