
আওয়াজ অনলাইন : রাজধানীর ঢাকাস্থ বনানী সোসাইটির দ্বি-বার্ষিক সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৪ অক্টোবর) বনানী সোসাইটির এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনা করেন বাংলাদেশ সরকারের সাবেক নির্বাচন কমিশনার জনাব মোহাম্মদ ছহুল হোসাইন।
নির্বাচনে সার্বিক সহযোগিতা করেন প্রাক্তন সচিব জনাব মোঃ আশরাফ আলী ও জনাব মোহাম্মাদ লিয়াকত আলী খান, এনডিসি।
উক্ত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডিলন-রাজা প্যানেল নির্বাচিত হন।
নির্বাচনে বিজয়ী সদস্যগণ হচ্ছেন সভাপতি শওকত আলী ভূঁইয়া ডিলন, সহ সভাপতি নুরুল ইসলাম মোল্লা, গোলাম মহিউদ্দিন লাতু, আসাদ উল্লাহ সিকদার, সাধারণ সম্পাদক মোহাম্মাদ সঈদ আহমেদ (রাজা), যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সামসুদ্দিন বাহার, ইন্ঞ্জিনিয়ার মোঃ আব্দুল কুদ্দুস, কোষাধ্যক্ষ সফিকুজ্জামান রতন, যুগ্ম কোষাধ্যক্ষ ইরফান ইসলাম, নির্বাহী সদস্য আকলিমা রহমান, ডাঃ মোঃ লোকমান হোসেন, হাসিনা ইসলাম (সীমা), শাহানা রহমত উল্লাহ, মোঃ ওয়াহিদুজ্জামান (সুজন), ডাঃ শাহেদ হায়দার চৌধুরী, চন্দন কে মজুমদার, ইন্ঞ্জিনিয়ার অসীম কুমার জোয়ারদার, ফাইজুল আবেদীন, মেজর সৈয়দ মাহমুদ হাসান (অব:), রওশন আরা বেগম, মোঃ আহসান রেজা।
উপরোক্ত নির্বাচন কমিটি আগামী ২০২৪-২০২৫ সালের জন্য বনানী সোসাইটির দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার
নিত্যপণ্যে কর কমানোর কথা বিরোধীদল বলছেনা, বিশেষ শ্রেণির স্বার্থই তাদের কাছে বড় – প্রধানমন্ত্রী