হোম » প্রধান সংবাদ » প্রধানমন্ত্রীর উপহারের ১২শ’ কেজি আম গেল ভারতে

প্রধানমন্ত্রীর উপহারের ১২শ’ কেজি আম গেল ভারতে

আওয়াজ অনলাইন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসাবে এক হাজার ২০০ কেজি (২৪০ কার্টুন) হাড়িভাঙ্গা আম ভারতের পশ্চিমবঙ্গ মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছেন। এই উপহার দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যদের সম্পর্ক আরও জোরদার করবে মনে করছেন দুই দেশের প্রতিনিধিরা।

সোমবার (১২ জুন) বেলা ১২টার দিকে বেনাপোল বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে এ উপহার পাঠানো হয় ভারতের পেট্রাপোল বন্দরে। এর আগে সকাল ১০টায় সড়ক পথে বেনাপোল স্থলবন্দরে উপহারের আম পৌঁছে যায়।

এসময় ভারতে নিযুক্ত কলকাতাস্থ বাংলাদেশ উপ হাইকমিশনের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (একাউন্ট) কাউসার সারোয়ার আমের প্যাকেটগুলো গ্রহণ করে ভারতীয় প্রতিনিধিদের কাছে হস্তান্তর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার তানভীর আহমেদ। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আজ সোমবার (১২ জুন) সকাল ১২টার সময় বেনাপোল বন্দর দিয়ে উপহারের আম পাঠানো হলো কলকাতায়।

কলকাতাস্থ বাংলাদেশ উপ হাইকমিশনের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (একাউন্ট) কাউসার সারোয়ার জানান, মৌসুমি ফল আম ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী উপহার দিলেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে যে দ্বি-পাক্ষিক সম্পর্কের যে সোনালী অধ্যায় পার হচ্ছে তারই স্বারক স্বরুপ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরের মতো এবারও কোলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্য শুভেচ্ছা স্বরূপ আম পাঠিয়েছেন। এ শুভেচ্ছা উপহার দুদেশের সম্পর্ক উন্নয়নে অনেক বড় ভূমিকা রাখবে।

এর আগে গত বছরও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও এক ট্রাক বাংলাদেশের রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আম পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের এ আমের চালানটি বেনাপোলের রবি ইন্টারন্যাশনাল নামের একটি সিএন্ডএফ এজেন্ট বেনাপোল কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতার কাজ করে।

এসময় উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টমস হাউজের উপকমিশনার তানভীর হোসেন, বেনাপোল উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক সুব্রত কুমার চক্রবর্তী, ভারতের পক্ষে উপস্থিত ছিলেন পেট্রাপোল কাস্টমস হাউজের সহকারি কমিশনার গিরিধারি সারেঙ্গি প্রমুখ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!