
আওয়াজ অনলাইন: তুন রাষ্ট্রপতির শপথ নেওয়ার দিনক্ষণের বিষয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তাঁর সংসদ ভবন কার্যালয়ে মঙ্গলবার (১১ এপ্রিল) মন্ত্রিপরিষদ সচিব সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতের সময় মন্ত্রিপরিষদ সচিব স্পিকারকে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের দিনক্ষণ সম্পর্কে জানান। এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ২৪ এপ্রিল বেলা ১১টার দিকে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ শপথবাক্য পাঠ করাবেন।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা