হোম » প্রধান সংবাদ » জামালপুরে বিধবা পেয়ারা বেগমকে আর্থিক সহায়তা দিলেন পুলিশ সুপার 

জামালপুরে বিধবা পেয়ারা বেগমকে আর্থিক সহায়তা দিলেন পুলিশ সুপার 

রবিউল হাসান লায়ন:  ২৬ বছর বয়সী প্রতিবন্ধী ছেলেকে নিরন্তর সংগ্রাম করে চলেছেন জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়নের চরহরিপুর গ্রামের বিধবা পেয়ারা বেগম।  ২০ বছর আগে মারা যান স্বামী। আশ্রয় নেন অভাবী ভাইয়ের বাড়ির এক কোনে। এমন অবস্থার কথা জানতে পারেন জামালপুর জেলার মানবিক পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ।   পরে বৃহস্পতিবার বিকালে তিনি তাকে তার কার্যালয়ে ডেকে পাঠান এবং তার যাবতীয় বিষয় জানার পর তার দিকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেন।  শুধু এটাই প্রথম নয় তিনি জামালপুরে আসার পর হতেই এমন অনেক লোককে তিনি সহায়তা করেছেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!