
ইউনুছ রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের চরেরগ্রাম সিমান্তের ১০৫৯-১০৬০ নং আন্র্Íজাতিক সিমান্ত পিলারের মধ্যবর্তি এলাকায় গত মধ্যরাতে (২৬ জুলাই) বিজিবি ও চোরাকারবারির সংর্ঘষের ঘটনার খবর পাওয়া গেছে। এঘটনায় বিজিবি চোরাকাররিদের চত্রভঙ্গ করেতে ৭ রাউন্ড গুলি ছুরতে বাধ্য হয়। এঘটনায় দুই বিজিবি সদস্য আহত হন। তবে গুলিতে কেউ হতাহত হয়নি। বিজিবি ও এলাকাবাসি জানায়, গতরাত আনুমানিক ২টার দিকে একদল গরু চোরাকারবারি বাংলাদেশ-ভারত সিমান্তের ১০৫৯-১০৬০ নং আন্র্Íজাতিক সিমান্ত পিলারের পার্শে আরকি (বাশেঁর তৈরী) দিয়ে ভারত থেকে গরু পার করছিল।
এসময় গয়টাপাড়া বিওপির টহল দল তাদের বাধা দিলে চোরাকারবারিরা বিজিবির উপর আক্রমন করে। বিজিরি সদস্যরা আত্মরক্ষা ও তাদের ছত্রভঙ্গ করতে ৭ রাউন্ড গুলি ছুরলে পালিয়ে যায় চোরকারবারিরা। এঘটনায় চোরাকারবারিদের ইটের আঘাতে দুই বিজিবি সদস্য আহত হয়। এব্যপারে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়েক লেঃ কর্নেল মোহাম্মদ মুনতাসির মামুন ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, চোরাকাবারিরা বিজিবির টহল দলের উপর হামলা করে অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্ট করে এবং তাদের ইট পাটকেলের আঘাতে দুই বিজিবি সদস্য আহত হয়। এঘটনায় মামলার প্রক্রিয়া চলমান।

আরও পড়ুন
নিখোঁজের ২০ ঘণ্টা পর তেতুলিয়া নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার
ভোলাহাট সীমান্তে ৩ আসামীসহ ১২৪ বোতল নেশাজাতীয় সিরাপ আটক
সরিষাবাড়ীতে সপ্তম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা