
এম.এ রাশেদ: বগুড়ার শাজাহানপুর উপজেলায় আলু পরিবহণের পিকআপ থেকে ৩৯ কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে শাজাহানপুর উপজেলার বীরগ্রাম বাজার থেকে তাদের গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)। র্যাব জানায়, গ্রেফতারকৃতরা মানুষের চোখ ফাঁকি দিয়ে আলুর গাড়িতে মাদকদ্রব্য লুকিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। গ্রেফতারকৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার নীলের কুঠি গ্রামের মো. হযরত আলী (৪০) এবং নুসরত নাখেন্দা গ্রামের মো. আব্দুল মোতালেব সাদ্দাম (২৩)।
র্যাব সূত্র জানায়, লালমনিরহাট থেকে নাটোরে আলুভর্তি একটি পিকআপের মাধ্যমে মাদকের বড় চালান যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে শাজাহানপুর উপজেলার বীরগ্রাম বাজারে চেক পোস্ট বসানো হয়। এ সময় সেখানে ওই পিকাআপ গাড়ি এলে র্যাব সদস্যরা তল্লাশি চালায়। এতে তাদের কাছ থেকে ৩৯ কেজি গাঁজা, ১টি পিকআপ, ৩টি সিমকার্ড ও নগদ অর্থ জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে স্কোয়াড্রন লিডার মো. সোহরাব হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন মাদকদ্রব্যের বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছেন। গ্রেফতারদের শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক মিজান গ্রে’ফ’তা’র
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা