
রায়হান আলীঃ বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের অধিকাংশ কৃষক কৃষির উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে থাকে। তাই প্রতি বারের ন্যায় এবারো উল্লাপাড়ার প্রতিটি মাঠে রোপা আমন রোপন করা শুরু হয়ে গেছে। অনেক এলাকায় রোপন করা চারাগুলো সবুজে পরিনত হয়েছে। কৃষকরা এখন মাঠে কাজ করতে ব্যস্ত। পাওয়ার টিলার দিয়ে জমি হালচাষ শুরু করা বীজ রোপন করা পর্যন্ত তাদের মাঠেই থাকতে হচ্ছে। পুরুষদের পাশাপাশি মহিলাদের কাজ করতে দেখা গেছে। জমিতে আগাছা পরিস্কার বীজতলা থেকে বীজ উত্তোলন এ কাজ গুলো অধিকাংশ মহিলারাই করে থাকে।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়,গত বছর রোপা আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিলো ৮ হাজার ৮ শত হেক্টর। যা আবাদ হয়েছিল ৮ হাজার ৯ শত ২৫ হেক্টর জমিতে। চলতি বছর রোপা আমন চাষে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৮ হাজার ৯ শত ২৫ হেক্টর জমিতে। আর চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫ হাজার ৫ শত ৫৮ মেট্রিকটন। গত বছরের তুলনায় এবারে লক্ষমাত্র ছাড়িয়ে যাবে এবং চলতি বছরে দ্বিগুণ ফলন হবে বলে আশা করা হচ্ছে। এ উপজেলায় মোট আবাদি জমির পরিমাণ ৩২ হাজার ৫ শত ৮৫ হেক্টর।
এবিষয়ে পৗর শহরের এনায়েতপুর গ্রামের কৃষক মোতালেব হোসেন বলেন, প্রতিবারের মত এবারো জমি প্রস্তুত করে রোপা আমন রোপন করা হচ্ছে। বিঘা প্রতি খরচ হয় ৮ থেকে ১০ হাজার টাকা। আর প্রতি বিঘায় ধান পাওয়া যায় ১৫ থেকে ১৬ মণ। ১ থেকে দেড় মাস হলো বন্যার পানি না থাকায় এবারে কৃষক প্রচুর পরিমানে রোপা আমন লাগিয়েছে। কিন্তু বর্তমানে ৪ থেকে ৫ দিন হলো বন্যার পানি ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। এতে করে কৃষকরা দুশ্চিন্তার মধ্যে দিন পার করছে। কারন রোপা আমন পানিতে তলিয়ে গেলে কৃষকের ব্যাপক ক্ষতি হবে।
শিবপুর গ্রামের ধান লাগানো শ্রমিক হাবিব হোসেন বলেন,করোনা আর লকডাউনে স্কুল কলেজ বন্ধ থাকায় মাঠে ধান লাগানোর কাজ করছি। ১ শতাংশ (১ ডিসিমাল) জমি ২৫ টাকা করে লাগানো হচ্ছে। ৫ থেকে ৭ জনের একটা দল করে সারাদিন কাজ করলে ৫ শত টাকা করে পাওয়া যায়। এতে করে সংসারে অনেকটাই অভাব দূর করা যায়।
উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্না ইয়াসমিন সুমি বলেন,এ উপজেলায় রোপা আমন লাগানো এখনো শেষ হয়নি। ৫০ শতাংশ জমিতে কৃষক ধান লাগিয়েছে এবারে লক্ষমাত্রার ছাড়িয়ে যাবে। তবে গত কয়দিন হলো বন্যার পানি ব্যাপক হারে বাড়তে শুরু করেছে। তাই কৃষক অনেকটাই হতাশায় দিন কাটাচ্ছে। অনেক কৃষক বন্যার পানির পরিস্থিতি দেখে সেপ্টেম্ভর মাসের শেষের দিকেও ধান লাগাবে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২