হোম » প্রধান সংবাদ » বগুড়ার আদমদীঘি দেড় কেজি গাঁজাসহ আব্দুল মান্নান গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘি দেড় কেজি গাঁজাসহ আব্দুল মান্নান গ্রেপ্তার

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলায় দেড় কেজি গাঁজাসহ আব্দুল মান্নান (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার যুবক পঞ্চগড়ের চাকলা ইউনিয়নের জাহেরপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। মঙ্গলবার সকালে গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে থানায় মাদক আইনে একটি মামলা দায়েরের পর তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গাঁজা নিয়ে মাদক ব্যবসায়ী আব্দুল মান্নান পঞ্চগড় থেকে ট্রেন যোগে সান্তাহার আসে। এরপর সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্রেন থেকে নেমে পৌর শহরের রেলগেট চত্বরে একটি চায়ের দোকানে সেসব বিক্রি করার জন্য অপেক্ষা করছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মান্নানের কাছে থাকা স্কুল ব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো দুই পোটলায় মোট দেড় কেজি গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করেন। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!