
মোঃ ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে কর্মসংস্থান সৃষ্টি এবং জীবনযাত্রার মানোন্নয়নে এগিয়ে নেয়ার লক্ষ্যে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের মাঝে বিনামূল্যে ব্লকবাটিকের বিভিন্ন প্রকারের উপকরণ সমাগ্রী প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন। মঙ্গলবার গোবিন্দনগরস্থ সংস্থার নিজস্ব কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
সংস্থার এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপত্বিতে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ-আল-মামুন, সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক বিধান চন্দ্র দাস প্রমুখ। এ সময় ২০ জন সুবিধাভোগী উদ্যোক্তাদের মাঝে বিভিন্ন ধরনের উপকরন সামগ্রী তুলে দেন অতিথিরা। উপকরণ সামগ্রীর মধ্যে ছিল, জনপ্রতি ২ হাজার ৯শ টাকা মূল্যের বড়, ছোট, মাঝারী ও পাতলা সাইজের মোট ৪ প্রকারের ১৩ টি ডায়াস, পেস্ট, রং ও কাপড়সহ অন্যান্য উপকরণ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান