হোম » প্রধান সংবাদ » ঠাকুরগাঁও জেলা পুলিশের অগ্নিনির্বাপণ ও উদ্ধার বিষয়ে মহড়া

ঠাকুরগাঁও জেলা পুলিশের অগ্নিনির্বাপণ ও উদ্ধার বিষয়ে মহড়া

মোঃ ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে জেলা পুলিশের আয়োজনে অগ্নিনির্বাপণ ও উদ্ধার তৎপরতা বিষয়ক আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ে এ মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সহযোগিতায় অগ্নিনির্বাপন ও উদ্ধার বিষয়ক মহড়া এবং আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মির্জা তারেক আহমেদ বেগ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোছাঃ রাজিয়া সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ মোসফেকুর রহমান, সহকারি পুলিশ সুপার মোঃ আহসান হাবীবসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!