
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জেলার দর্শনা থানাধীন পারকৃঞ্চপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১২ কেজি ওজনের ভারতীয় রুপার গহনা ও ১টি মোটরসাইকেলসহ মোঃ নাজমুল (১৯) নামের এক আসামিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২২শে আগস্ট) সকালে তাকে আটক করা হয়। আটককৃত নাজমুল চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন নাস্তিপুর গ্রামের মৃত আক্তারুল ইসলামের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধীনস্থ বড়বলদিয়া বিওপি’র কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিজিবি’র একটি টহল দল রবিবার সকালে চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন ছয়ঘরিয়া গ্রামে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে করে। অভিযানকালে ১২ কেজি ওজনের (১০২৮.৮০ ভরি) ভারতীয় রুপার গহনা, ১টি মোটরসাইকেল, ২টি মোবাইল ফোন ও ২টি সীমকার্ডসহ মোঃ নাজমুল নামের এক আসামিকে আটক করা হয়। এ সময় আরও ২ আসামি পালিয়ে যায়। এ ঘটনায় দু’জনকে পলাতক আসামি করে আটককৃত আসামিসহ জব্দকৃত আলামতসমূহ চুয়াডাঙ্গার দর্শনা থানায় হস্তান্তর ও মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া