হোম » প্রধান সংবাদ » বদলগাছীতে সড়ক দূর্ঘটনায় ১ মোটর সাইকেল আরোহী নিহত

বদলগাছীতে সড়ক দূর্ঘটনায় ১ মোটর সাইকেল আরোহী নিহত

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে মোঃ রাব্বী হোসেন (১৪) নামে ১ মোটর সাইকেল আরোহী সড়ক দূর্ঘটনায় নিহত হওয়া ঘটনাটি ঘটেছে। রোববার আনুমানিক বেলা দেড়টায় বদলগাছী-পাহাড়পুর রোডে ফয়জাবাদ গ্রামের নিকট এ ঘটনা ঘটে। থানা সূত্রে জানাযায় ঢাকা সাভারের মোঃ নাজমুল হোসেনের পুত্র মোঃ রাব্বী হোসেন (১৪) তার বন্ধুর বাড়ী রাজশাহীর বাগমারায় বেড়াতে আসে। সেখান থেকে তার বন্ধুর মোটর সাইকেল নিয়ে

ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে আসার পথে মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে ফয়জাবাদ গ্রামের নিকট পল্লীবিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে গুরুত্বর আহত হয়। সংগে সংগে তাকে উদ্ধার করে বদলগাছী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এবিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম জানায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাব্বী হোসেন মারা যায়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!