হোম » প্রধান সংবাদ » টঙ্গীতে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস স্মরণে আলোচনা সভা ও দোয়া

টঙ্গীতে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস স্মরণে আলোচনা সভা ও দোয়া

আলমগীর সিকদার: গাজীপুরের টঙ্গীতে ২১ শে আগস্ট গ্রেনেড হামলা দিবসটির স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে গাজীপুর মহানগরের ৫৩ নং ওয়ার্ড বাসীর উদ্যেগে টঙ্গীর বড়
দেওড়াস্থ জামান মেমোরিয়াল একাডেমির প্রাঙ্গণে এই আয়োজন করা হয়। আয়োজিত আলোচনা সভায় স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো: মজিবুর রহমান মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক উপ কমিটির সদস্য, সাবেক ছাত্রনেতা মোস্তফা কামাল হুমায়ুন হিমু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন টঙ্গী থানা প্রেসক্লাবের সভাপতি ইঞ্জিঃ এম এম হেলাল উদ্দিন,

ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব কামাল হোসেন, টঙ্গী থানা আওয়ামী লীগ নেতা আকতার হোসেন দুদু, ৫২নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব হাজী ইয়াছিন মিয়া প্রমূখ। এই সময় স্থানীয় সমাজ কর্মীরাসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীগণ অংশ নেন। পরে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়াপাঠ শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!