
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ দলিত ও আদিবাসীদের অনুকুলে সংবাদ প্রকাশের লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার শহরের গোবিন্দনগরস্থ প্রেমদীপ প্রকল্পের সদর উপজেলা অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
ইকো সোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র আয়োজনে ও হেকস ইপারের সহযোগিতায় সভায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে বক্তব্য দেন ইমসডিও প্রেমদীপ প্রকল্পের সমন্বয়কারী সেরাজুস সালেকিন, প্রকল্পের এডভোকেসি ম্যানেজার শাহ মো: আমিনুল হক, প্রকল্পের সদর উপজেলা ম্যানেজার ঝর্ণা বেগম, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাধারন সম্পাদক শাহীন ফেরদৌস, দলিত নেতা রাজু বাসফোর, আদিবাসী নেতা পনুরিষি প্রমুখ।
এসময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এবং দলিত ও আদিবাসীরা উপস্থিত ছিলেন। সভায় জেলায় বসবাসকারী দলিত ও আদিবাসীদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান বিষয়ে মতামত প্রকাশ করা হয় এবং দলিত ও আদিবাসীদের অনুকুলে সংবাদ প্রকাশের লক্ষ্যে সাংবাদিকদের আহবান জানানো হয়।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা