হোম » প্রধান সংবাদ » তেবাড়িয়া থেকে ৭জন মাদক সেবী আটক

তেবাড়িয়া থেকে ৭জন মাদক সেবী আটক

নাটোর প্রতিনিধিঃ নাটোর শহরের তেবাড়িয়া থেকে ৭ জন মাদকসেবীকে মাদক সেবনের সরঞ্জামসহ আটক করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিার রাত ১০ টার দিকে তেবাড়িয়া উত্তরপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। র‌্যাব জানায় নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে,  তেবাড়িয়া উত্তরপাড়া এলাকায় অভিযান চালানো হয় হয়। সময় গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম সহ মাহামুদ আলম খান, সৈয়দ আলী, জহিরুল ইসলাম, রাব্বি মিয়া, আব্দুর রাজ্জাক এবং আব্দুল মজিদকে আটক করা হয়। পরে তাদেরকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ডোপ টেস্টের মাধ্যমে পজেটিভ চিহ্নিত হওয়ায় নাটোর থানায় একটি মামলা দায়ের করা হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!