
ঠাকুরগাঁও প্রতিনিধি- ঠাকুরগাঁওয়ে ট্রাকের চাপায় শরিফুল ইসলাম (৪৮) নামে বাংলাদেশ বিমান বাহিনীর একজন সদস্য’র মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে ঠাকুরগাঁও রোড বাঁধন কাকন ফিলিং স্টেশনের সামনে এ দূর্ঘটনাটি ঘটে। তিনি বিমান বাহিনীর একজন অফিস স্টাফ ছিলেন বলে জানান নিহতের একজন নিকটাত্মীয় তিনি সদর উপজেলার চিলারং ইউনিয়নের মোলানী এলাকার মহির উদ্দীনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বালিয়াডাঙ্গী হতে শহরের উদ্দেশ্যে ছেরে আসা আর মদিনা এন্টারপ্রাইজ ট্রাক (ঢাকা মেট্রো ট – ১৮-১১৭২) এবং ঠাকুরগাঁও শহর হতে বালিয়াডাঙ্গী মোরের উদ্দেশ্যে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল একটি ভ্যান গাড়িকে সাইড দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে যাওয়ার আগে ওই ব্যক্তি মারা গেছেন বলে জানিয়েছেন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: রুনা।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান