হোম » প্রধান সংবাদ » ১৫ই আগষ্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনা ইউসুফ দেওয়ান-এর ব্যক্তিগত তহবিল থেকে অসহায় ও অবহেলিতদের মাঝে নগদ অর্থ ও খাদ্য বিতরণ

১৫ই আগষ্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনা ইউসুফ দেওয়ান-এর ব্যক্তিগত তহবিল থেকে অসহায় ও অবহেলিতদের মাঝে নগদ অর্থ ও খাদ্য বিতরণ

সোনারগাঁ প্রতিনিধি: জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী এবং ১৫ই আগষ্টের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় গতকাল বুধবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নোয়াগাঁও ইউনিয়নে দোয়া মাহফিল, নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউসুফ দেওয়ান এর সার্বিক ব্যবস্থাপনায় এসময় প্রধান অতিথি হিসেবে

উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবু হাসনাত শহীদ মোঃ বাদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, বারদী ইউনয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক

প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আঃ বাতেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ সাইদুর রহমান, আওয়ামী সেচ্ছাসেবক লীগের সদস্য ও নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু হানিফ ভুইয়া, মোঃ নুরুল ইসলাম মেম্বার, আওয়ামী

লীগ নেতা মনিরুজ্জামান, যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক ভুইয়া প্রমূখ। নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউসুফ দেওয়ান গণমানুষের আওয়াজকে জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী এবং ১৫ই আগষ্টের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় তাঁর ব্যক্তিগত তহবিল থেকে প্রায় ২৫০০ মানুষের মধ্যে খাদ্য বিতরণ ও ৪০০ দরিদ্র ও অসহায়দের মধ্যে নগদ অর্থ প্রদান করেছেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!