
মো:রিমন চৌধুরী ডোমার (নীলফামারী) প্রতিনিধি: ”উন্নয়নের গনতন্ত্র ,শেখ হাসিনার মূলমন্ত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৮আগষ্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের আয়োজনে, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনমের সভাপতিত্বে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, সহকারী কমিশনার (ভুমি) জায়িদ ইমরুল মোজাক্কির, থানা অফিসার
ইনচার্জ মোস্তাফিজার রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক ও বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, ডোমার প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান চয়ন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেন, মৎস্য কর্মকর্তা আংগুরী বেগম, পল্লী উন্নয়ন (বিআরডিবি) কর্মকর্তা রাকিবুল হাসান চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। এসময় উপজেলা দপ্তরের কর্মকর্তাগন সহ উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান