
রাজাপুর (ঝালকাঠি) উপজেলা প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ঝালকাঠির রাজাপুরে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার ১৮ই আগষ্ট বেলা ১১,৩০ ঘটিকায় রাজাপুর উপজেলা মুক্তিাযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সদস্য ও কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কম্পানির পরিচালক, সাবেক ছাত্র নেতা মনিরুজ্জামান মনির এর পক্ষ থেকে প্রায় দুই হাজার অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে রাজাপুর উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি শাহ-আলম মন্টুর সভাপতিত্বে রিয়াজ উদ্দিন মাতুব্বরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আ’লীগ কেন্দ্রীয় উপ কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সদস্য ও কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কম্পানির পরিচালক মনিরুজ্জামান মনির। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান
লিটন, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সবুর হাওলাদার, উপজেলা আওয়ামী যুবমহিলা লীগের সভানেত্রী নাজনীন পাখি, মঠবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল আহমেদ, ছাত্রলীগ সভাপতি পারভেজ বাবু প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন, সদর ইউনিয়ন চেয়ারম্যান আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সাংগঠনিক সম্পাদক মেজবা উদ্দিন মাসুদ সিকদার সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া