
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ সদস্যরা। বুধবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সলঙ্গার নলকা ব্রিজ সংলগ্ন আব্দুল আজিজ ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, পটুয়াখালী জেলার হরতর্কীবাড়ীয়া এলাকার শাহজাহান আলীর ছেলে মোঃ রিয়াজ গাজী (২৮) ও ভোলা জেলার চরফ্যাশন থানার রসুলপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে গোলামুর রহৃান লিমন (১৯)। র্যাব- ১২’র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান এতথ্য নিশ্চিত করে জানান, গোপন
সংবাদের ভিত্তিতে বুধবার সকালে অভিযান চালিয়ে গাঁজা ও কার্ভাড ভ্যান (যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-২২-০১৪৪)সহ ২টি মোবাইল এবং নগদ চার হাজার টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান