
মিজানুর রহমানঃ লালমিনরহাটের হাতীবান্ধা উপজেলায় নদী থেকে ভ্রুণসহ নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার সানিয়াজান নদীর ব্রীজের নীচ থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করে পুলিশ। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, মঙ্গলবার বিকেলে উপজেলার সানিয়াজান নদীর ব্রীজের নীচে নবজাতকের মরদেহটি পানিতে ভাসতে দেখেন জেলেরা। এ সময় তারা পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে সেখান থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্রুনসহ উদ্ধার নবজাতকটি একদিনের হবে। এছাড়া এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর ডায়েরি করা হবে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান