
আরিফুল ইসলাম আরিফ ময়মনসিংহ ভালুকা প্রতিনিধিঃ-শেখ ফজলুল হক মনি’র ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় ভালুকা উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে মাসব্যাপী কর্মসূচিতে সকল শহীদদের স্মরণে দোয়া এবং গরীব,অসহায়দের ত্রাণ বিতরণ উপলক্ষে ভালুকায় জাতীয় শোক
দিবস পালন উপলক্ষে উপজেলা যুবলীগের উদ্যোগে মাসব্যাপী ত্রাণ বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।১৭ই আগস্ট মঙ্গলবার সকালে হবিরবাড়ী সোনার বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।উপজেলা যুবলীগ সভাপতি আনিসুর রহমান খান রিপনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এজাদুল হক পারুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের
সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা।এসময় হতদরিদ্রদের মাঝে ৫শত প্যাকেট ত্রাণ বিতরণ করা হয়।ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল,চাল,ঢাল,আলু,তেল এবং পিয়াজ।এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামরুজ্জামান পিন্টু, সাংগঠনিক সম্পাদক তসলিম উদ্দিন খান,আলমগীর হোসেন সোহেল,আরিফ মন্ডল,হবিরবাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু, ইউপি
সদস্য হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল করিম রিপন,সাধারন সম্পাদক হানিফ মোহাম্মদ নিপুন এবং ইউনিয়ন ওয়ার্ড যুবলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পরে সিডষ্টোর সোনার বাংলা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে উপজেলা যুবলীগের ব্যানারে ২০০৫ সালের ১৭ই আগস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদের মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা