হোম » প্রধান সংবাদ » সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত, আহত তিন

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত, আহত তিন

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কামারখন্দের সিমান্তবাজার মহাসড়কে সিমেন্টবাহী ট্রাকের সাথে সেনাবাহিনীর গাড়ীর সংঘর্ষে সেনাবাহিনীর কর্পোরাল মেহেদী (৩৭) ও সৈনিক দীপংকর (২১) নামে দুই সেনা সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিন সেনাসদস্য আহত হয়েছেন। সোমবার (১৬ আগষ্ট) সন্ধ্যার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে কামারখন্দ উপজেলার সীমান্তবাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত

কর্পোরাল মেহেদী রায়গঞ্জ উপজেলার মোজাফফর হোসেনর ছেলে ও সৈনিক দীপংকর রাজশাহী জেলার পুঠিয়া থানার ঝালমালিয়া গ্রামের শ্রী শ্যামল দত্তর ছেলে। আহতরা হলো, বগুড়া জেলার ধুনট উপজেলার বেলকুচি গ্রামের আব্দুল মজিদের ছেলে গাড়ী চালক ল্যান্স কর্পোরেল ইমরান (৩০), নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বীরকান্দি গ্রামের শাহাবুদ্দিনের ছেলে সৈনিক মাইনুল ইসলাম (২১) ও সার্জেন্ট ফিরোজ। সিরাজগঞ্জের ২নং পুলিশ ফাঁড়ির

ইনচার্জ মো: তারিকুল ইসলাম জানায়, সেনাবাহিনীর একটি পিকআপ ভ্যানকে সিমেন্ট বোঝায় একটি ট্রাক ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানে থাকা সেনাবাহিনীর ৫জন সদস্য আহত হন। এসময় স্থানীয় লোকজন ও সেনাবাহীনীর সহায়তায় গুরুতর আহত অবস্থায় তাদের ২৫০ শয্যা বিশিষ্ঠ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তবরত চিকিৎক কর্পোরাল মেহেদী ও সৈনিক দীপংকর কে মৃত ঘোষনা করেন। আহত বাকী তিন সেনা সদস্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!