
রবিউল হাসান লায়ন: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের অন্তর্গত ২নং ওয়ার্ড আওয়ামী লীগ। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. চাঁন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নানের সঞ্চালনায় আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর
সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদুজ্জামান প্রদীপ, কৃষি বিষয়ক সম্পাদক শেখ মাহবুবুর রহমান মঞ্জু, সদস্য আলহাজ আবুল মনসুর ও ফারুক শোয়েব
তালুকদার, জেলা কৃষকলীগের মৎস্য ও প্রাণী বিষয়ক সম্পাদক শামসুল হক আকন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক নুরুল, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিব, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান সোহেল প্রমুখ। এছাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগসহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী