হোম » প্রধান সংবাদ » পাটগ্রামে অসুস্থ শিশুদের পাশে বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রব্বানী প্রধান

পাটগ্রামে অসুস্থ শিশুদের পাশে বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রব্বানী প্রধান

মিজানুর রহমানঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘সোনার বাংলা’ গড়ার যে স্বপ্ন দেখেছিলেন, সেই ভাবনা থেকে জাতীয় শোক দিবসে বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রব্বানী প্রধান এর নগদ অর্থ চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। গত ১৫ আগস্ট বিকালে পাটগ্রাম ইনটেল কম্পিউটার থেকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে মেরাজ ও প্রতিবন্ধী শিশু নূর আলম এর অভিভাবকের  হাতে চিকিৎসা সহায়তার নগত অর্থ তুলে দেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব  জাকির হোসেন।
জানা গেছে, পাটগ্রাম পূর্ব জগতবেড় এলাকার রিকশা চালক লিটনের একমাত্র সন্তান দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী মেরাজ গাছ থেকে পড়ে হাতে ব্যথা পান। তাঁর এ যন্ত্রণা সহ্য করতে না পেরে মেরাজের পরিবার গত ১১ জুন ২০২১ইং তারিখে পাটগ্রাম হাসপাতালে কর্মরত চিকিৎসক ডাঃ কালী প্রসাদ সরকারের ব্যক্তিগত চেম্বার উপজেলা মোড়ে অবস্থিত আলরাজী ডায়াগনিক্টক সেন্টারে মেরাজ কে দেখিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেন।
 দীর্ঘ সময় ভোগান্তির পর ত্রুটিপূর্ণ চিকিৎসার কারণে মিরাজের শারীরিক ও অমানুষিক অবস্থার অবনতি ঘটে এমন পরিস্থিতি টের পেয়ে ডাঃ কালী প্রসাদ সরকার নিজের ভুল বুঝতে পেরে চিকিৎসার দায়িত্ব ও ব্যয়ভার বহনের আশ্বাস দিয়ে দ্রুত সময়ের মধ্যে মেরাজ কে রংপুর নিয়ে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন।
পরবর্তীতে শিশুটির চিকিৎসার ব্যয়ভার বহন করতে না পেরে দিকবিদিক ছোটাছুটি করে নিরুপায় হয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফিন আহমেদ পায়েল এর সাথে যোগাযোগ করলে তাঁর পাশে থাকার আশ্বাস দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি। অপরদিকে ডাঃ কালী প্রসাদ সরকারের কৌশলগত নাটকীয়তায় নিরুপায় হয়ে মেরাজের পরিবার ডাঃ কালী প্রসাদ সরকার এর বিরুদ্ধে লিখিত অভিযোগ নিয়ে পাটগ্রামের গণমাধ্যম কর্মী কামরান
হাবিব এর সাথে যোগাযোগ করলে তিনি বিস্তারিত শুনে তার নিজস্ব ফেসবুক আইডি থেকে মেরাজ ও প্রতিবন্ধী নূর আলমের জন্য বিবেকবানদের এগিয়ে আসার আহবান জানান। সেই আহ্বানে সারা দিয়ে পাশে দাঁড়ান বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রব্বানী প্রধান।তাঁর সহযোগীতায় উভয়ের চিকিৎসা চলমান রয়েছে। তবে অভিযোগ সংক্রান্ত বিষয়ে ডাঃ কালী প্রসাদ সরকার এর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এবিষয়ে মেরাজের বাবা বলেন, এই ধরনের ঠকবাজ ডাক্তাররাই দেশ ও সমাজের জন্য বিপদজনক!পারুক আর না পারুক রোগীর নেশা আর টাকা নেশায় আসক্ত হয়ে সকল রোগের চিকিৎসা দিতে চায় এই ডাক্তার। তিনি আমার একমাত্র সন্তান মেরাজের ভবিষ্যত নষ্ট করে দেয়ার চেষ্টা করেছিলেন আমি তার বিচার চাই।
এদিকে অসহায় পরিবারের সদস্যরা তাদের সন্তানদের চিকিৎসার সহায়তা পেয়ে কৃতজ্ঞতা স্বীকার করে গোলাম রব্বানী প্রধান এর জন্য দোয়া প্রার্থনা করেন। তবে এধরনের চিকিৎসা সহায়তা অসহায় পরিবার গুলোর হাতে তুলে দিতে পেরে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জাকির হোসেন বলেন, আমি আজ ধন্য জাতীয় শোক দিবসে আগামীর
উজ্জ্বল ভবিষ্যত এই সব শিশুদের হাতে চিকিৎসা সহায়তা তুলে দিতে পারলাম। আমি ধন্যবাদ জানাই বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রব্বানী প্রধানের এধরণের সাহসী ও উদার মানসিকতার জন্য। এদিকে গত ১০ আগষ্ট  বাউরা আরেফা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় নবম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী হৃদ রোগে আক্রান্ত তারজুনা আক্তারের সুচিকিৎসা জন্য ২ লাখ টাকা চিকিৎসা সহায়তা প্রদান করেন গোলাম রব্বানী প্রধান।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!