হোম » সারাদেশ » সলপ ইউনিয়নে জাতীয় শোক দিবস পালিত

সলপ ইউনিয়নে জাতীয় শোক দিবস পালিত

রায়হান আলীঃ উল্লাপাড়ায় রোববার জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদেরকে সর্বস্তরের মানুষ বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন। উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম এর দিকনির্দেশনায় সলপ ইউনিয়ন আওয়ামী লীগ এদিনটি যথাযোগ্য মযার্দায় পালন করেন। সলপ ইউনিয়ন পরিষদ চত্বরে সলপ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার শওকাত ওসমান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধুর

কর্মজীবন, আদর্শ ও অবদানের উপর আলোচনা সভা। এতে ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সলপ ইউনিয় আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু প্রমুখ। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদরদে স্মরণে কোরআনখানী, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসকল অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মাদ্রাসা ছাত্র ও উপস্থিত জনতার মাঝে খাবার বিতরণ করা হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!